খবরবাড়ি ডেস্কঃ ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটাচ্ছে দেশবাসী। ঈদুল ফিতরের ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলে প্রায় ৭ দিন ছুটি চলছে। এ দীর্ঘ ছুটির মাঝেও গাইবান্ধা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম ও সহকারি পরিচালক (প.প) মোছা. মাহবুববা খাতুন-এর সার্বিক তত্ত্বাবধানে সচল মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল সেবা কার্যক্রম চলমান।
মো. বাদশা আলম সরকার (মেডিকেল অফিসার-কিনিক অ.দা.)-এর সহিত যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটির মাঝে সহকর্মীদের তথ্য মতে অত্র মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত ২২ মার্চ পর্যন্ত ৩০টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে। জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী মজুদ না থানায় বিতরণ করা সম্ভব হয়নি। উক্ত কেন্দ্রের সকল সহকর্মী আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন এবং আগামীতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.