1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

চাঁদপুরে পুলিশ পরিচয় দিয়ে মুখোশ পড়ে দরজা ভেঙ্গে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে মারধোর করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের মধ্য গোবিন্দয়া মৃত হামিদ শেখের বাড়িতে।

ডাকাতদের হামলায় গৃহকর্তা মুজিবুর রহমান (৫৫), তার স্ত্রী সালমা বেগম (৩৪), মেয়ে মায়া (১৫) ও নুপুর (১০) আহত হয়। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আহত গৃহকর্তা মুজিবুর রহমান জানান, ডাকাতরা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার হাত-পা বাঁধে এবং পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। তিনি আরো জানায়, বুধবার রাত ২টায় ১০/১২ জনের হাফ প্যান্ট ও মুখোশ পড়া একটি ডাকাত দল পুলিশ পরিচয়ে ঘরের দরজা নক করে।

এর আগেই ডাকাত দল বসতঘরের চারিদিকের বৈদ্যুতিক লাইট অকেজো করে রাখে। এরপর তারা জোরপূর্বক ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা এক পর্যায়ে মুজিবুর রহমানকে অপহরণ করার চেষ্টা করে। ওই সময় তার স্ত্রী সালমা বেগম তাদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হন।

সালমা বেগম জানায়, ডাকাতদল যখন আমার স্বামীকে হাত-পা বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাদের সাথে আমার ধস্তাধস্তি হয়। এ সময় কয়েকজনের মুখোশ খুলে যাওয়ায় আমি তাৎক্ষণিক কয়েকজনকে চিনে ফেলি। এদের মধ্যে রয়েছে রিয়াদ, মনির, ইকবাল ও সাখাওয়াত। অন্যরা মুখোশ পড়া থাকায় তাদেরকে চিনতে পারিনি।

স্থানীয় আনোয়ার উল্যা (৫০) জানায়, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ডাকাতরা বসতঘরের সবকিছু তছনছ করে গেছে।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মাহাবুব আলম মন্ডল বলেন, খবর পেয়ে আমরা বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!