পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সোমবার (১৬ মার্চ) রাতে আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারে বসতবাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ও উপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম জানান, আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা প্রস্তুত করার প্রক্রিয়ার চলমান রয়েছে। তবে উপজেলার হোসেনপুর, বেতকাপা, ও হরিনাথপুর ইউনিয়নে কিছু সংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তালিকা অনুযায়ী যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান করা যাবে।

ক্ষতিগ্রস্ত এলাকায় বসতবাড়ী পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যদের খোঁজখবর নেন এবং অতিদ্রুত পরিবার গুলোকে সরকারি সহযোগিতা পৌঁছানো হবে বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য; সোমবার (১৬ মার্চ) রাতে আকস্মিক শিলাবৃষ্টিতে গাইবান্ধার পলাশবাড়ীতে বসতবাড়ী ও আবাদি জমির ফসল ধান, ভুট্টা, পান ও কলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।