রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

পলাশবাড়ীতে ভিজিএফ চালের দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ : চেয়ারম্যানের অপসারণ দাবী

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফ’র চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবী করেন।

বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দূর্ণীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন। এদিন সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবু মিয়া এবং ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভীন খাতুন।

তারা বলেন, সরকারি সুবিধা থেকে গরীব মানুষকে বঞ্চিত করা এবং তাদের সাথে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবী করেন।

সড়ক অবরোধের ফলে ওই রুটে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে এদিন বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। মানববন্ধনে কার্ডধারী ছাড়াও এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft