1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

‘আগে শেখ হাসিনা ছিল শুধু আমাদের সম্পদ, এখন সারা বিশ্বের সম্পদ’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগে শেখ হাসিনা ছিল শুধু আমাদের সম্পদ। আজ আমরা সেই সম্পদ হারিয়ে ফেলেছি। তিনি এখন সারা বিশ্বের সম্পদ। আজকের এই অবস্থায় তিনি পৌঁছেছেন কঠোর পরিশ্রমের ফলে।

তিনি আরো বলেন, দেশের এমন কোন সমস্যা নেই যে সমস্যা সম্পর্কে শেখ হাসিনা অবহিত নন। তার নেতৃত্বে দেশের অর্থনীতি ক্রম অগ্রগতির দিকে যাচ্ছে। সারা বিশ্বের ৩০ কোটি গরিব মানুষের তিনি দিশারী। তার নেতৃত্বে আমার ২০২১ সালে মধ্যম আয়ের দেশের সিল পাব। তাই তিনি আমাদের জন্য সৌভাগ্য।

বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘দেশরত্ন শেখ হাসিনা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্টাডি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আবদুল মোমেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান প্রফেসর ড. মজিব উদ্দিন চৌধুরী। বাংলা টাইমস, বাংলাদেশ স্টাডি ট্রাস্ট ও সময় উন্নয়ন সোসাইটি অনুষ্ঠানের আয়োজন করেন।

৩৪০ পৃষ্ঠার এই গ্রন্থটি সম্পাদনা করেন সাংবাদিক ও সংগঠক টি এইচ এম জাহাঙ্গীর। বাংলা টাইমস প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়।

ড. কামাল আবদুল নাসের বলেন, শেখ হাসিনার নেতৃত্ব পাঠশালা হিসেবে আবির্ভূত হচ্ছে। তার জন্য বাংলাদেশ আজ বিশ্ব সভায় মর্যাদার আসনে পৌছেছেন। আগামী দিনে তিনি আমাদের জন্য অসাধারণ পাঠশালা হিসেবে থাকবেন। তার কাছ থেকে শিখবে সারা বিশ্ব। তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে একটি বদলে যাওয়া বাংলাদেশে আমরা আছি।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ভাসছে। বিশ্ব শান্তির জন্য তাকে নোবেল পুরষ্কারে ভূষিত করার সময় আসছে। কারণ তিনি কেবল একজন ব্যক্তিই নয়, তিনি একটি মহাকাব্য। তিনি সারা বিশ্বের নজর কেড়েছেন বাংলাদেশের দিকে। আগামীতে দেশেকে একটি গৌরবান্বিত আসনে দেখতে হলে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কোকো বিকল্প নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!