গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ইফতার বিতরণ

খবরবাড়ি ডেস্কঃ ‘শুভ কাজে, সবার পাশে’ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা শহরের পৌরপার্কের সামনে বসুন্ধরা শুভ সংঘ জেলা শাখার উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

২৫ রমজান রোববার (১৫ মার্চ) বিকেলে ৪০ জন সুবিধাবঞ্চিত, অসহায়, রিকশা চালকদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, গাইবান্ধা প্রেস কাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, শুভসংঘের উপদেষ্টা অমিতাভ দাস হিমুন, সভাপতি হুমায়ূন আহম্মেদ বিপ্লবসহ বাকি সদস্যরা৷

বক্তারা এসময় বলেন, বসুন্ধরা শুভসংঘ একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক সংগঠন, যা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।

অপরদিকে; সুবিধা ভোগীরা ইফতার পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।