1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিবিসির বিশ্লেষণ লন্ডনে গিয়েও সংলাপে গেল না কেন আওয়ামী লীগ?

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

 

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং রাজনৈতিক সঙ্কট নিয়ে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য লন্ডনে গিয়েও তাতে যোগ দেয়নি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

কেন শেষ মূহুর্তে আওয়ামী লীগ বর্জন করেছিল, তার কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা ড. মসিউর রহমান বলেছেন, এটি ব্রিটিশ পার্লামেন্টের আয়োজিত কোনো সংলাপ ছিল না জানতে পারার পরই তারা সেটি বর্জন করেন। বিবিসির খবর।

মিস্টার রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যায়। দলটিতে আরো ছিলেন প্রধানমন্ত্রীর আরেকজন উপদেষ্টা গওহর রিজভী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী  দিপু মনি।

বাংলাদেশ থেকে আসা বিএনপির একটি প্রতিনিধিদলও সেখানে অংশ নেয় এবং সে দলটির নেতৃত্বে ছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত মঙ্গলবার লন্ডনে হাউজ অব লর্ডসের সদস্য লর্ড অ্যালেক্সান্ডার কার্লাইলের আমন্ত্রণে কেন তারা শেষ পর্যন্ত সাড়া দেননি এমন প্রশ্নের জবাবে মসিউর রহমান বলেন, ‘ লন্ডনে এসে জানতে পারলাম যে কার্লাইলের এটা ব্যক্তিগত উদ্যোগ ছিলো, এটাই কারণ’।

তিনি বলেন যদি জয়েন্ট কমিটির উদ্যোগে হতো তাহলে তারা অংশ নিতেন।

এই সংলাপে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদের এড়াতেই কি আওয়ামী লীগ সে অনুষ্ঠানে যায়নি?

এমন প্রশ্নের জবাবে মিস্টার রহমান বলেন ‘কোনো ব্যক্তির আলোচনা তো প্রাসঙ্গিক নয় আমাদের জন্য, কমিটি সেই আলোচনা করতে পারে’।

অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সামনের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে এবং বিএনপি প্রতিনিধি দল বলেছে যে নির্বাচন শেখ হাসিনার অধীনে হলে তিনি তাতে প্রভাব বিস্তার করতে পারেন। এ বিষয়ে মসিউর রহমান বলেন, সংবিধানেই বলা আছে নির্বাচন কিভাবে হবে।

নির্বাচনের সময় সব ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে যায়। তাই সংবিধানের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে বলে মনে হয়না।

ওদিকে লন্ডনে বিএনপির প্রতিনিধি দলের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেছেন, হাউজ অব লর্ডসের ওই সেমিনারে আওয়ামী লীগের না থাকা রহস্যজনক।

যদিও মসিউর রহমান বলছেন, সেটি হাউস অব লর্ডসের অনুষ্ঠান ছিলো না, সেটি ছিলো ব্যক্তিগত উদ্যোগে আলোচনা সভা।

প্রসঙ্গত বাংলাদেশ বিষয়ক ওই সেমিনারের উদ্যোক্তা ছিলেন হাউজ অব লর্ডসের স্বতন্ত্র সদস্য অ্যালেক্সান্ডার চার্লস কারলাইল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!