1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সংগঠনের ঐক্য, সংহতি ও সুনাম ক্ষুন্ন করার মতো কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় ছাত্রশক্তি গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব বাইজিদ বোস্তামি জিমের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

একই সাথে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬.৪.৯ অনুযায়ী শৃঙ্খলাবিরোধী ও সুনাম ক্ষুন্নকারী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গঠনতন্ত্রের ধারা ৬-৬.২ মোতাবেক কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সদস্য পদ স্থগিত থাকবে।

আনা অভিযোগের ভিত্তিতে গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি। কমিটির উপ-প্রধান হিসেবে নাঈম আবেদীন এবং সদস্য হিসেবে রয়েছেন আল মেহরাজ শাহরীয়ার মিথুন।

এই তদন্ত কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!