1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট, রংপুরঃ
‎লালমনিরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, আধুনিক কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।

‎শনিবার (১৪ মার্চ) দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে চার কিলোমিটার দীর্ঘ একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎সড়ক উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩ কোটি ৯১ লক্ষ টাকার অধিক টাকা ব্যয়ে নির্মিতব্য এই সড়কটি ধরলা পাড়ের মানুষের যাতায়াত ও কৃষি পণ্য পরিবহনে বড় ভূমিকা রাখবে।

‎এসময় তিনি আরও বলেন, কেবল রাস্তাঘাট নির্মাণই শেষ কথা নয়, সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো ব্যাধিগুলোকেও সমূলে উৎপাটন করতে হবে। এর আগে সকালে বড়বাড়িতে মশা ও ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত এক সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মন্ত্রী। তিনি স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান।

‎এছাড়াও তিনি খেদাবাগ একরামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার নব নির্মিত তিন তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেন।

‎​উভয় কর্মসূচিতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নমনিতা দাস এবং স্থানীয় এলজিইডি প্রকৌশলীসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎কর্মসুচি শেষে দুপুরের পর তিনি কুড়িগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন।


খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!