1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর

পলাশবাড়ীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে গাইবান্ধার পলাশবাড়ীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১৪ মার্চ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানের উদ্বোধন করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। এ সময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। এজন্য সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখোয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারসহ উপজেলা ও পৌর প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সড়ক, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। পাশাপাশি জমে থাকা পানি অপসারণের মাধ্যমে মশার বংশবিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক নির্দেশনামূলক হ্যান্ডবিলও বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!