1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

বুধবার (১১ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন  জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাজ্জাক এবং সহকারী কমিশনার সাব্বির আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর গাইবান্ধার বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বাজারমূল্যের তুলনায় কম দামে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ল্য করা যায় এবং অনেক ক্রেতাকে লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করতে দেখা যায়।

‎অফিস সূত্রে জানা যায়, এদিন কর্মসূচির আওতায় ২০০ কেজি গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে, ৫০০ লিটার দুধ প্রতি লিটার ৬০ টাকা দরে এবং চারটি ডিম ৩০ টাকা দরে বিক্রি করা হয়।

‎জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রাজ্জাক জানান, রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎এ সময় গাইবান্ধা সদর প্রাণিসম্পদ কর্মকর্তা তরুণ কুমার দত্তসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কর্মসূচির উদ্বোধনের পর সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করেন।

‎আয়োজকরা জানান, এই কর্মসূচি আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও শহরের বিভিন্ন বাজার ও মহল্লায় ভ্রাম্যমাণভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে বেশি সংখ্যক সাধারণ মানুষ সুলভ মূল্যে এসব পণ্য ক্রয়ের সুযোগ পান।

‎রমজান মাসে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এবং ন্যায্যমূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!