খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর কাশিয়াবাড়ী বাজারে আকস্মিক অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত। এতে মালামাল ও নগদ টাকার নোটসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
সোমবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, এদিন ভোরের দিকে প্রথমত: একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে তা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এসময় ডেন্টাল কেয়ার ও ইলেকট্রিক দোকানসহ ৬টি দোকান পুড়ে সর্বস্ব পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা দোকান মালিকরা হলেন রুমা আকতার, রুবেল মিয়া, অফিজ উদ্দিন, আতিকুর, মাসুদ প্রামানিক ও আহসান হাবীব।
পলাশবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি টীম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। এদিকে’ সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত দোকান প্রতিষ্ঠান মালিকদের খোঁজখবরসহ সম্ভাব্য সহায়তা দানের আশ্বাস দেন।