1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেছেন ভুক্তভোগী।

৮ মার্চ রবিবার সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌরশহরের জামালপুর গ্রামের সাদেক আলীর ছেলে দুলাল সরকার।
লিখিত বক্তব্যে দুলাল সরকার অভিযোগ করেন, মহেশপুর গ্রামের অপূর্ব সরকারের ছেলে রাসুদেব সরকার এবং নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে লিয়ন মিয়া (মুন্না)সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি শহরের লিপি হোটেল সংলগ্ন একটি ফ্লেক্সিলোড ও বিকাশের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে এলাকায় প্রতিদিন মাদকসেবীদের আনাগোনা বাড়ছে। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় প্রাণনাশসহ খুন-জখমের হুমকি দিয়ে আসছিল বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, গত শনিবার (৭ মার্চ) বিকেলে কয়েকজন মাদকসেবী ওই বিকাশ দোকানের পেছনে মাদক সেবন করছিল। এ সময় তিনি তাদের হাতেনাতে ধরে ফেললে অভিযুক্ত রাসুদেব সরকার ও লিয়ন মিয়া (মুন্না)সহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এতে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!