1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) অপহরণের ঘটনায় প্রধান আসামীকে তামিম মিয়াকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে পাবনা জেলার সাঁথিয়া থানার ভদ্রকোলা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী তামিম গাইবান্ধার সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের মো. রশিদুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তামিম দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি নিয়ে পরিবার তাকে সতর্ক করলেও সে কর্ণপাত করেনি। গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তামিম ও তার সহযোগীরা তাকে প্রলোভন দেখিয়ে এবং জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৩৩) দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‌্যাব-১৩ এবং পাবনা র‌্যাব-১২ এর একটি যৌথ আভিযানিক দল পাবনার সাঁথিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী তামিমকে গ্রেফতারসহ ভিকটিমকে উদ্ধার করে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!