1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করে চলেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোনার ফাউন্ডেশন’।

১লা রমজান থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসার কুরআন পাঠরত এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা হয়। ইফতারের মেন্যুতে থাকছে ছোলা, বুন্দা, খেঁজুর, কলা, আপেল, কমলা, বড়ই, মুড়ি, সালাত ও শরবতের পাশাপাশি তেহারিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার।

প্রতিদিন গড়ে প্রায় ৫০ থেকে ৭০ জন এতিম ও দুঃস্থ শিক্ষার্থী এই আয়োজনে অংশ নিচ্ছে। এই উদ্যোগ তাদের মুখে যেমন আনন্দের হাসি ফুটিয়ে তুলছে-তেমনি হৃদয়ে জাগিয়ে তুলছে ভালোবাসার অনুভূতি।

মানবতার এই উদ্যোগ বাস্তবায়নে সর্বস্তরের সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। এরমধ্যে উল্লেখযোগ্য সহযোগিতা প্রদান করছে ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, ভিক্টর লাইফস্টাইল, সু-প্যালেস গাইবান্ধা এবং জেড এফ মার্চেন্ট।

জোনার ফাউন্ডেশনের সভাপতি এজে আশিকুর রহমান শাওন বলেন, ‘২০১৪ সাল থেকে এলাকার আর্থ-সামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করলেও ২০২০ সাল থেকে আমরা প্রান্তিক অঞ্চলের মাদরাসাগুলোতে নিয়মিত মাসব্যাপী ইফতার আয়োজন করে আসছি। সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে আমাদের এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!