খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাজধানীর বিজয়নগরের পার্ক টাউন পার্টি সেন্টারে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাসান মোস্তফা চৌধুরী (রবি) এবং সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মো. আল-আমিন সরকার।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, ঢাকায় বসবাসরত গোবিন্দগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোবিন্দগঞ্জ ছাত্র সমিতির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.