1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

মাদক নির্মূলে ভারত-মায়ানমারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চলছে

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের দেশ মাদক তৈরি করে না। পার্শ্ববর্তী দেশ মায়ানমার এবং ভারত মাদক তৈরি করে। এই দুই দেশ থেকে আমাদের দেশে মাদক আসে। আমরা মাদক নির্মূলের জন্য দুই দেশের সঙ্গেই কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছি।

রাজশাহী মহানগর পুলিশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যখন যা বলছি ভারত সরকার এবং বিএসএফ সঙ্গে সঙ্গে তাতে সারা দিচ্ছে। আমাদের সীমান্তের ওপারে যে ফেন্সিডিলের কারখানা তা বন্ধের প্রচেষ্টা নিয়েছে এবং সেখান থেকে যাতে মাদক না আসে তারও প্রচেষ্টা তারা করছে। আমাদের অনুরোধে তারা এই উদ্যোগ নিয়েছে। আমরা মায়ানমারের সঙ্গেও সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি। মায়ানমারও আমাদের সহযোগিতা করবে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা ২০২১ এবং ২০৪১ সালের যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই যুবসমাজকে মাদক মুক্ত করতে হবে। মাদকের ছোবল থেকে তাদের রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘২৫ বছর আগে চারটি থানা নিয়ে রাজশাহী মহানগর পুলিশের যাত্রা শুরু হয়েছিল। এখনো সেই অবস্থায় আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রাজশাহী মহানগর পুলিশের কলেবর বৃদ্ধির জন্য আরও আটটি নতুন থানা সংযোজন করতে যাচ্ছি। নতুন নতুন ইমারত তৈরি করে রাজশাহী মহানগর পুলিশকে আরও সমৃদ্ধ আরও শক্তিশালী করা হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!