1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নে সামাজিক বনায়নের আওতায় রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিকের দিকে। বিষয়টি নিয়ে প্রশাসনিক তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

৩ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের নির্দেশে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গঠিত এ কমিটি অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে।
এর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ৭১-এ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দাখিল হলে প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়।
তদন্ত চলাকালে দরপত্র প্রক্রিয়ায় গুরুতর অসঙ্গতির অভিযোগ সামনে আসে। কাগজপত্রে পাঁচজন দরদাতার অংশগ্রহণ দেখানো হলেও তালিকার ৩ থেকে ৫ নম্বরে থাকা মেসার্স অওজা ট্রেডার্স, মেসার্স আতোয়ার ট্রেডার্স ও মেসার্স ইমি ট্রেডার্সের কর্ণধাররা তদন্ত কমিটির কাছে দাবি করেন, তারা কেউই উক্ত দরপত্রে অংশ নেননি। বিষয়টি তারা লিখিত ও মৌখিকভাবে কমিটিকে জানিয়েছেন।

অভিযোগে বলা হয়, ভুয়া দরপত্রের মাধ্যমে ইউনিয়নের প্রায় দুই কিলোমিটার সড়কের পাশে থাকা সামাজিক বনায়নের ৮৫৫টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এসব গাছের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা হলেও বিক্রি দেখানো হয়েছে মাত্র ৩৩ লাখ টাকায়।
তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সবার বক্তব্য নেওয়া হয়েছে এবং যথাসময়ে প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে দাখিল করা হবে।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয় সচেতন মহল দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!