1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন তরুণ সমাজসেবক ও সংগঠক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল। মনোনয়নের খবর প্রকাশের পর ইউনিয়নজুড়ে সমর্থক ও সাধারণ মানুষের মাঝে নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের তালুকহরিদাস গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতৃত্বে সক্রিয় ছিলেন। বর্তমানে যুব জামায়াতের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি ইউনিয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নমূলক কার্যক্রমে নতুন গতি আনতে সক্ষম হবেন।

ইঞ্জিনিয়ার সলিল বলেন, “নবীন ও প্রবীণদের সম্মিলিত অংশগ্রহণে একটি নিরাপদ, বাসযোগ্য ও ন্যায়ভিত্তিক সমাজ গড়াই আমার লক্ষ্য। উন্নয়ন হবে সবার জন্য, কোনো বৈষম্য নয়।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে তরুণ ও নতুন ভোটাররা পরিবর্তনের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

পারিবারিকভাবে সুপ্রতিষ্ঠিত এই তরুণ সমাজসেবক ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা ইতোমধ্যে তাকে ইউনিয়নের পরিচিত মুখে পরিণত করেছে।
খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে এবার নির্বাচনকে ঘিরে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গ্রাম-গঞ্জ। এমন প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিলের মনোনয়ন স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!