1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী রেজিয়া বেগমকে (৩২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্বপাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কালে এসব বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশন জব্দসহ এক নারীকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারুজ্জামান ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত মাদক বিরোধী চেকিং ডিউটি পরিচালনা কালে গোবিন্দগঞ্জ থেকে বগুড়াগামী ‘মা বাবার দোয়া’ নামীয় একটি সিএনজি (রেজি-বগুড়া-থ-৬০৭১) থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজির এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের মাধ্যমে তার হাতে থাকা একটি কালো স্কুল ব্যাগ তল্লাশি করে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ উদ্ধার করা হয়।

আটককৃত রেজিয়া বেগম দিনাজপুর জেলার হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইনজেকশন গুলো সংগ্রহ করে অধিক লাভের আশায় বগুড়ায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানায়, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে। আটককৃত নারী বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!