1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন-ছিনতাই, মাদকের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন ও ছাত্র সমাবেশ করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

সোমবার (২ মার্চ) গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলায় খুন-ছিনতাই ও মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবীতে পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা মুখ্য সংগঠক শাকিল আহমেদ রুদ্রনীলের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সদস্য জিহানুল হক জোহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা আহবায়ক কামরুল হাসান বসুনিয়া, সদস্য সচিব সুমনা আকতার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি মৈত্রেয় হাসান জয়িতা, প্রচার প্রকাশনা সম্পাদক আবির আহমেদ, কলেজ ছাত্র ইউনিয়নের নেতা সোহাগ বর্মন প্রমুখ।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, গাইবান্ধা পৌর এলাকাসহ জেলায় আশংকাজনক হারে মাদক ব্যবসা, ছিনতাই, কিশোর গ্যাং, হত্যা ও অন্যান্য ঘটনা বেড়ে যাচ্ছে।

বক্তারা অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনমনে স্বস্তি ফিরে আনতে সরকার ও প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সমাবেশ শেষে ছাত্র নেতৃবৃন্দ পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে একই দাবীতে স্মারকলিপি প্রদান করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!