1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ফ্যাসিবাদের দোষর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিক মামলার পলাতক আসামী কামাল হোসেনকে বাফার সার গোডাউনে লোডিং টেন্ডারের মাধ্যমে পুর্নরবাসন করা এবং ১৯৯৫ সালের ন্যায় সার সংকট তৈরি করে বিএনপি সরকারের ভাবমুর্তি নষ্ট করতে পারে এই আশংকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে গাইবান্ধার তুলসীঘাট বাফার গোডাউনে সামনে বল্লমঝাড় ও সাহাপাড়া জাতীয়াতাবাদী শ্রমিক দল আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে আধা ঘন্টা অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব দলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্স, জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক হাফিস আল আসাদ লিখন, বল্লমঝাড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী ইমন, কৃষক দলের সদস্য সচিব শামিম মিয়া, সাহাপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র শাহা, সাহাপাড়া ইউপি শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলু খন্দকার বাচ্চু, সাহাপাড়া ইউপি বিএনপিসহ সাধারণ সম্পাদক মাসুম মিয়া, সাহাপাড়া ইউপি বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহাবুবার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়ায় তিনি সারের সিন্ডিকেট তৈরি করে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অবিলম্বে গাইবান্ধার বাফার গোডাউনের লোডিং টেন্ডারটি বাতিল করে পুনরায় টেন্ডার দেয়ার জানান তারা।

অতিদ্রুত আওয়ামী লীগের ফ্যাসিস্ট নেতা কামাল হোসেনকে এই গোডাউন থেকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলনেরও ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!