খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে নিজ বাড়িতে খুন হওয়া চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সামছুন্নাহার রুমার হত্যাকারীদের দ্রুত বিচার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রাথমিক শিক্ষক পরিবারের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক সমাজের পাশাপাশি নিহতের স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির নেতা শওকত জামান, আক্তারুজ্জামান ফারুক, নিহতের বাবা সোলায়মান আলী, ছেলে আহম্মেদ আব্দুল্লা রুপল, ভাই রাসেল, রেহেনা আফরোজ, মোনারুল হক, আবু তাহের, গোলাম কিবরিয়া রিপন, রুহুল আমীন জুয়েল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা শিক্ষিকা সামছুন্নাহার রুমার নির্মম হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান।
উল্লেখ্য; গত ২৮ ফেব্রুয়ারি শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজ বাসায় হাত-পা বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে স্কুলশিক্ষিকা রুমাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।
Leave a Reply
You must be logged in to post a comment.