খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে খন্দকার ফজলুল করিম ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির তফসীল অনুযায়ী আগামী ১২ মার্চ নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য ছিল। মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারি। শেষ পর্যন্ত ১১টি পদের বিপরীতে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১১ জনকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২০২৬-২০২৯ সালের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. খয়বর হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক নাছিম আহমেদ সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম জুয়েল, সড়ক সম্পাদক মো. ইদ্রিস আলী, প্রচার সম্পাদক মো. মশিউর রহমান রনক, কার্যকরী সদস্য মশিউর রহমান সরকার ও মো. এনামুল হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.