খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় ট্রাক্টর (কাকড়া) চাপায় মিনি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ৩জন আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) দুপুরে দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির রহমান। নিহত মিলি বেগম ভাঙ্গা ডিপ বাজার গোরস্থানপাড়া এলাকার ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহন করা হচ্ছিল। এদিন দুপুরে সামাদ মেম্বারের বাড়ির সামনে উঠানে কয়েকজন নারী গল্প করছিলেন। এসময় হঠাৎ একটি শিশু দৌঁড়ে সড়কের দিকে চলে গেলে তাকে বাঁচাতে চার নারী ছুটে যান। শিশুটি অক্ষত থাকলেও নিয়ন্ত্রণহীন ট্রাক্টরটি তাদের ওপর উঠে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত চার নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়। আহত অপর তিন নারীর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা এক জন হেলপারকে আটক করেছেন।
ওসি আরো বলেন, নিহত ওই নারীর পরিবারের লোকজন হাসাপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে গিয়েছে। এ ঘটনায় তারা কোনো মামলা করবেন না বলে জানা তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.