1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গাইবান্ধায় হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানের সহযোগিতায় হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

প্রথমে বিকেল সাড়ে চারটার দিকে গাইবান্ধা জেলা শহরের ১ নম্বর রেলগেটস্থ নাট্য সংগঠন পদক্ষেপ চত্বরে কদম গাছের চারা রোপণ করা হয়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানের সভাপতি এস এম বিপ্লব ইসলামের সভাপতিত্বে পদক্ষেপ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কবি সরোজ দেব।

হুমায়ূন আহমেদের জীবনী, সাহিত্য ও চলচ্চিত্র বিষয়ের উপর আলোচনায় অংশ নেন হিমু পরিবহন গাইবান্ধা জেলা শাখার সদস্য তপু দাস, আরিফুর রহমান, সুফিয়া খাতুন, হেদায়েত উল্লাহ প্রধান, মেহেদী হাসান, রিজু মিয়া, মনিরুজ্জামান খান, বিশ্বজিৎ কুমার, মো. আল-আমিন, সাদ্দাম মন্ডল, শাহারুল সরকার, রাশেদ রানু, সাহীদ হাসান ও হিমু পরিবহনের জেলা সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) মাহমুদা বীথি প্রমুখ। পরে ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!