খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ২৮ ফেব্রুয়ারী শনিবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সুমন বেপারী।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। আয়োজন ঘিরে পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী থানা কেন্দ্রীয় জামে মসজিদ-এর পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান রাজা। তিনি দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
আয়োজক সুমন বেপারী বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.