1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের ‘শাবাব টিচিং হোম’-এ নিয়মিত অধ্যয়ন করে এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় ৭ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি অর্জন করেছে। অংশগ্রহণকারী ১৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে দুই জমজ বোনসহ ৬ জন মেয়ে ও ১ জন ছেলে শিক্ষার্থী রয়েছে।

সাদুল্লাপুর শহরতলীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বাজারে অবস্থিত এ টিচিং হোমে পাঠদান করেন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স ডিগ্রিধারী শাবাব আহমেদ।

জুনিয়র স্কুল স্কলারশিপ-২০২৫ এ ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে মোছা. আফসানা মিম, রোকনুজ্জামান মুন্না ও মোছা. জান্নাতুল মাওয়া। সাধারণ বৃত্তি অর্জন করেছে মোছা. জুবাইরা আক্তার, মোছা. হুমাইরা আক্তার, মোছা. সাবিহা সরকার ও মোছা. মরিয়ম আক্তার।

প্রতিষ্ঠানের পরিচালক শাবাব আহমেদ বলেন, ‘১৮ জন শিক্ষার্থী নিয়মিত এক থেকে দুই ঘণ্টা করে কাস করেছে। তাদের নিষ্ঠা, শৃঙ্খলা ও ধারাবাহিক পরিশ্রমের ফলেই সাতজন গৌরবময়ভাবে বৃত্তি অর্জন করেছে। স্কুলের পাঠ্যক্রমের পাশাপাশি বিষয়ভিত্তিক নিবিড় প্রস্তুতি দেওয়া হয়েছে, বিশেষ করে গণিতে বাড়তি গুরুত্ব আরোপ করা হয়েছে।’

তিনি আরও জানান, ট্যালেন্টপুল ও সাধারণ—উভয় ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ইংরেজি, বাংলা দ্বিতীয় ও সমাজবিজ্ঞান বিষয়ে একাগ্রচিত্তে অধ্যয়ন করেছে এবং গণিতসহ গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত অনুশীলন চালিয়ে গেছে। ধারাবাহিক প্রস্তুতি ও অধ্যবসায়েরই স্পষ্ট প্রতিফলন এই সাফল্য।

শাবাব টিচিং হোমের এ অর্জনে শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছেছে। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা-ভবিষ্যতেও একই একাগ্রতা ও অধ্যবসায় ধরে রেখে তারা আরও বড় সাফল্য অর্জন করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!