খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকার শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), ছামছুল রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমান (২২) ও এরাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে নুর আলম সরকার (২২)।
থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েসের নেতৃত্বে শুক্রবার ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমানের বাড়ি থেকে ৪ হ্যাকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা চলমান রয়েছে। যার মামলা নং- ৫২, তাং- ২৪/০৬/২০২৫।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.