খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এবার মেয়ে শিক্ষার্থীদের মধ্যে মেধাতালিকায় প্রথম হয়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে দারুস সালাম ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রী মোছাঃ জান্নাতুল নেসা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর অধীনে ২০২৫ শিক্ষাবর্ষে সে পশ্চিম মির্জাপুর সিনিয়র ফাজিল মাদ্রাসা অধীনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই সাফল্য অর্জন করে।
জান্নাতুল নেসা পলাশবাড়ী উপজেলার নুনীয়াগাড়ী গ্রামের বাসিন্দা সাজু মিয়া ও জোৎস্না বেগম দম্পতির কন্যা। তার এই কৃতিত্বে পরিবারে আনন্দের আমেজ বিরাজ করছে। দাদা-দাদি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও শিক্ষকরাও তার সাফল্যে গর্বিত।
শিক্ষকরা জানান, জান্নাতুল নেসা শুরু থেকেই মনোযোগী ও পরিশ্রমী ছাত্রী। নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সে আগ্রহী। তার এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তারা মনে করেন।
জান্নাতুল নেসা ভবিষ্যতে একজন হাফেজা হতে চায়। বড় হয়ে আলেমা হয়ে দ্বীনের পথে কাজ করার স্বপ্ন দেখছে সে। তার পরিবার আশা করছে, সে যেন পড়াশোনায় আরও এগিয়ে গিয়ে পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারে।
Leave a Reply
You must be logged in to post a comment.