1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ

পবিত্র রমজান মাসে যখন ধর্মপ্রাণ মানুষ ইবাদত ও সংযমে মগ্ন, ঠিক তখনই তারাগঞ্জের কিছু নির্জন ও প্রকাশ্য স্থানে জমে উঠছে কিশোর ও তরুণদের মাদকের আড্ডা। ইফতারের পরপরই উপজেলার কলেজ মাঠ, হাই স্কুল মাঠ, চামড়া গোডাউন এলাকা এবং ক্যানেল সংলগ্ন স্থানে মাদকসেবীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দেওয়া তথ্যানুযায়ী, ইফতারের পর অন্ধকার নামার সাথে সাথেই এসব স্থানে বিভিন্ন কিশোর গ্যাং ও মাদকসেবীদের জটলা দেখা যায়। বিশেষ করে তারাগঞ্জ কলেজ মাঠ ও হাই স্কুল ভিতরে ও মাঠের কোণায় এবং চামড়া গোডাউনের নিরিবিলি পরিবেশে চলে ধূমপান থেকে শুরু করে বিভিন্ন মরণঘাতী নেশার মহড়া। এছাড়া ক্যানেলের পাশের নির্জন রাস্তায় উঠতি বয়সের কিশোরদের দলবদ্ধ হয়ে আড্ডা দিতে দেখা যায়, যারা বেশিরভাগই মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে।

এলাকাবাসীর দাবি, এসব মাদক আড্ডার কারণে ওই পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও পথচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্ধ্যার পর এসব এলাকায় ছিনতাই বা ইভটিজিংয়ের মতো ঘটনার আশঙ্কাও বাড়ছে। এক স্থানীয় অভিভাবক আক্ষেপ করে বলেন, “ইফতারের পর যেখানে যুবকদের মসজিদে যাওয়ার কথা, সেখানে তারা মাঠের কোণায় বসে বিষ গিলছে। এদের এখনই থামানো না গেলে তারাগঞ্জের ভবিষ্যৎ অন্ধকার।”

তরাগঞ্জ উপজেলার সচেতন সমাজ এই মাদকাসক্তি ও কিশোর অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ এবং নিয়মিত টহলের জোর দাবি জানিয়েছেন। একই সাথে সন্তানদের গতিবিধির ওপর নজর রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!