1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎​লালমনিরহাটের একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎​
‎বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

‎নিহত হেলাল উদ্দিন সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডল পাড়া গ্রামের আঃ শহিদের ছেলে বলে জানা গেছে।

‎পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা লোকজন পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎​প্রাথমিকভাবে মরদেহের পরিচয় পাওয়া না গেলেও, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের বড় ভাই বেলাল উদ্দিন। সেখানে ছোট ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর তিনি নিশ্চিত করেন যে, মৃত ব্যক্তিটি তার আপন ছোট ভাই হেলাল উদ্দিন।
‎​
‎​লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি পঞ্চগ্রাম ইউনিয়নের বাসিন্দা বলে তার বড় ভাই নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!