1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ।

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামে অগভীর সেচ প্রকল্পের আন্ডারগ্রাউন্ড নিষ্কাশন পাইপ কেটে ও ভাঙচুর করে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিসাধনের অভিযোগে প্রতিপক্ষের বিরুদ্ধে ২২ ফেব্রুয়ারী ২০২৬ পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মোঃ রেজাউল করিম (৪২) পলাশবাড়ী থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, একই গ্রামের মোঃ হারুন অর রশিদ (৪৪) ও মোঃ নুরুল ইসলাম (৫০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে অগভীর সেচ নলকূপের ড্রেন নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তিনি বিআরডিসি অগভীর সেচ প্রকল্প সংক্রান্ত একটি মামলা দায়ের করলে নিম্ন আদালত তার পক্ষে রায় দেন। বর্তমানে মামলাটি আপিলে বিচারাধীন রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে বিবাদীরা পরিকল্পিতভাবে তার বিআরডিসি সেচ প্রকল্পের মাটির নিচে স্থাপিত নিষ্কাশন পাইপ কেটে ও ভাঙচুর করে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীর দাবি, মামলা দায়েরের পর থেকেই বিবাদীরা শত্রুতা পোষণ করে আসছে এবং সুযোগ পেলে তার ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন ব্যক্তি সাক্ষী রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, সেচ নলকূপের ড্রেন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয়রা দ্রুত বিরোধ নিষ্পত্তি ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন, যাতে কৃষি মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত না হয়।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!