1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কার্ভাড ভ্যান চাপায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকসহ ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার তালুক মন্দুয়ার এলাকায় শাহানা ফিলিং স্টেশনের সামনে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কে এ দুর্যাটনা ঘটে। নিহতরা হলেন, ব্যাটারি চালিত ইজিবাইকের চালক উপজেলার তরফনাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে আল-আমিন (৪০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ারও নারায়ন চন্দ্র সাহার ছেলে গালামাল ব্যবসায়ী গৌতম চন্দ্র সাহা (৬৫)। এঘটনায় ৫ জন আহতের মধ্যে গুরুতর ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিভাবে আহতদের তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে সাদুল্লাপুরগামী যাত্রীবাহী ব্যাটারি চালিত ইজিবাইকটিকে ওই এলাকায় গাইবান্ধাগামী একটি কার্ভাড ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালকসহ ২ জন নিহত এবং ৫ আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে থানায় নিস্তে আসে এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুর ইসলাম মন্ডল জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জনের অবস্থা অবনতি হলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কার্ভাড ভ্যানটি ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!