1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আনোয়ারুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত আনোয়ারুল ইসলাম ওই গ্রামের আজিবর রহমানের ছেলে। সে উপজেলার সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বলে জানা যায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করেন। আনোয়ারুলকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতে বসতঘরের শয়ন কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ২৮৫টি পাতায় মোট ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। ঘটনাস্থলেই ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখা যায়, উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ১.১৯৭ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদকের মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য ১০ পিসের একটি পাতা নমুনা হিসেবে রেখে বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলাটির তদন্ত করবে।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!