1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গাইবান্ধা-২ সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মো. আব্দুল করিম।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও মেয়র প্রার্থী ফয়সাল কবীর রানা, গাইবান্ধা শহর আমীর ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী একেএম ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. নুরুন্নবী সরকার এবং শহর শিবিরের সভাপতি মো. হুমায়ুন ফারহান সাদিকসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মীদের সাথে নিয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন তিনি।

এদিন নিজ হাতে ঝাড়ু তুলে শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন এমপি। এ কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেন তারাও।

এসময় উপস্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে এমপি আব্দুল করিম বলেন, পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, বরং সামাজিক সচেতনতার অংশ। ‘নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে’-এমন বার্তাই দিতে চান তিনি।

তিনি আরও জানান, রমজানের পবিত্রতা সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং গাইবান্ধা শহরের ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

এদিকে; নবনির্বাচিত এমপির এমন সরাসরি অংশগ্রহণে ইতিবাচক প্রশংসা করেছেন শহরের বাসিন্দারা। তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজে হাতে ঝাড়ু তুলে কাজে নেমে পড়ায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা চান সমন্বিত উদ্যোগে হলেও এটি যেন অব্যহত থাকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!