1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে জেলা পৌরপার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদার রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দীন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি সরকারি নির্দেশনা অনুযায়ী ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে সকল সরকারি, বেসরকারি  আধা-সরকারী, ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পতাকা অর্ধনিমিত রাখা হয়।

এরপর বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মহান ভাষার আন্দোলনে অমর শহিদদের স্মতির উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিরিন আক্তারের সঞ্চালনায় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন রফিকুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা গাইবান্ধা জেলার ভাষা আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ, ইতিহাস ও ভাষাসৈনিকদের জীবনী তুলে ধরেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়া স্কুল-কলেজের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে শহিদদের রুহের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!