1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় অসহায় ও সামর্থ্যহীন মানুষের জন্য মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

বৃহস্পতিবার (১ম রমজান) বিকেলে শহরের মাস্টারপাড়া এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। ২০১৯ সাল থেকে শুরু হওয়া মানবিক এই উদ্যোগটি এবার ৮ম বারের মতো পরিচালিত হচ্ছে।

কর্মসূচির প্রথম দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রাকিবুর রহমান বীর প্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ ছাড়াও প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাস, সিদ্দিক আলম দয়াল, সরকার শহিদুজ্জামান, আফরোজা লুনা, সাইফুল ইসলাম প্রিন্সসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে সংস্থার নির্বাহী প্রধান জনাব এম. আবদুস্ সালাম ও পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর আগতদের স্বাগত জানান এবং কুশল বিনিময় করেন।

উল্লেখ্য; গণ উন্নয়ন কেন্দ্রের নিজস্ব উদ্যোগে প্রতি বছর রমজান মাসে এই আয়োজন করা হয়। প্রতিদিন শহরের মাস্টারপাড়ায় ৫ শতাধিক বয়স্ক নারী, পুরুষ ও শিশুর জন্য মানসম্মত ইফতার ও পুষ্টিকর রাতের খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে।

সংস্থার নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম বলেন, ‘শহরের ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষ যেন রমজান মাসে অন্তত এক বেলা পুষ্টিকর খাবার খেতে পারেন, সেই লক্ষ্য নিয়ে ২০১৯ সাল থেকে আমরা এই সেবা দিয়ে আসছি। মানবিক এই দায়বদ্ধতা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!