1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে
0-0x0-0-0-{}-0-0#

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট,রংপুরঃ
‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের আগেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। প্রাথমিকভাবে আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এটি শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল হতদরিদ্র পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় ২৫ কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরই ৫ কোটি গাছ লাগানো হবে।

‎শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে আয়োজিত এক পথসভায় আবেগঘন কণ্ঠে এভাবেই এলাকাবাসীর উদ্দেশ্যে কথাগুলো বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

‎​সফরকালে মন্ত্রী সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনকল্যাণমূলক নানা উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের একটি বিশেষ প্যাকেজ গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়নে ইতোমধ্যে মন্ত্রিসভায় চারটি বৈঠক সম্পন্ন হয়েছে। এছাড়াও পথসভায় মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

‎তিনি বলেন, আমি শুধু মন্ত্রী নই, আমি আপনাদের দুলু ভাই। এতোদিন আপনারা আমাকে পাহাড়া দিয়েছেন, দেখেছেন, এখন থেকে আমি আপনাদের দেখব।

‎ত্রানমন্ত্রী আরও বলেন, শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে দ্রুত খাল খনন শুরু হবে। এ কাজে পানি সম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে।

‎​রমজান ও বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে দুলু বলেন, আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি হুঁশিয়ারি দেন।

‎এর আগে দুপুরের পরপরই মন্ত্রী লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা দিয়ে জেলায় প্রবেশ করলে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এরপর তিনি তিস্তা বাসস্ট্যান্ড, মুস্তফী, ফকিরের তকেয়া, নিজ জন্মভূমি বড়বাড়ি, মহেন্দ্রনগরের কদমতলা ও বুড়ির বাজারে আয়োজিত পৃথক পৃথক পথসভায় অংশ নেন। এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!