1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের মাটি ও মানুষের প্রিয় নেতা এবং উত্তরবঙ্গের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় লালমনিরহাটে আনন্দের জোয়ার বইছে। তাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলাবাসী ও তৃণমূলের নেতা-কর্মীরা।


‎​মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে অন্তর্ভুক্ত করা হয়। তিনি লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হিসেবে দীর্ঘ সময় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

‎​স্থানীয়রা জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তার ধারাবাহিকতায় সারা দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমেও তিনি সফলতার স্বাক্ষর রাখবেন। লালমনিরহাটের সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তাকে এই রাষ্ট্রীয় সম্মান প্রদান করায় পুরো জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎এদিকে প্রিয় নেতার এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন এমনকি গ্রাম পর্যায়ের পাড়া-মহল্লায় সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। শপথ গ্রহণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই লালমনিরহাট সদরসহ আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামের প্রতিটি বাজারে আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে করতে স্থানীয়রা একে অপরের সাথে কোলাকুলিতে মেতে ওঠেন। লালমনিরহাটের প্রতিটি মোড়ে মোড়ে এখন শুধুই আনন্দের গুঞ্জন।

‎​এক যৌথ বিবৃতিতে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের কারিগর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে তার উপস্থিতি দেশের অবহেলিত ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে। যোগ্য মানুষকে সঠিক স্থানে মূল্যায়ন করায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ।

‎স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আমাদের শুধু নেতাই নন, তিনি আমাদের অভিভাবক। এর আগে তিনি লালমনিরহাটের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে যে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, তা ভোলার মতো নয়। তাকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া মানে লালমনিরহাট তথা উত্তরবঙ্গের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া। এই দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিরঋণী।

‎​তৃণমূলের নেতা-কর্মীদের মতে, দীর্ঘদিনের রাজপথের লড়াই এবং উত্তরবঙ্গের সাংগঠনিক দক্ষতাকে মূল্যায়ন করে তাকে এই সম্মান দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মতো সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত একটি দপ্তরে তার নিয়োগ দেশের প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে।

‎​এই দায়িত্ব লালমনিরহাটসহ সারা দেশের মানুষের আমানত। আমাদের এই প্রিয় নেতা সততা ও নিষ্ঠার সাথে জনকল্যাণে কাজ করবেন বলেও জানান তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!