1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নবজাগরণ পাঠাগার আয়োজনে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে যুক্তি-তথ্য ও উপস্থাপনার দক্ষতায় নিজেদের সেরাটা তুলে ধরেন।

প্রতিযোগিতায় দু’টি সমসাময়িক বিষয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়। ‘শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন উপকারী নাকি অপকারী’ শীর্ষক বিতর্কে বিজয়ী হয় ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়।

অন্যদিকে; ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এএল) মানবজাতির জন্য হুমকি নাকি আশীর্বাদ’ বিষয়ে অনুষ্ঠিত বিতর্কে জয় তুলে নেয় জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়।

বিচারকের দায়িত্ব পালন করেন, বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ইব্রাহিম মিয়া, প্রভাষক শফিউর রহমান, সহকারী শিক্ষক জহুরুল ইসলাম এবং জামিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াশিম চক্রবর্তী। তাদের মূল্যায়নে প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করা হয়। শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!