বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে এক যুবককে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা।
দণ্ডপ্রাপ্ত যুবক আব্দুস সালাম (২৩) উপজেলার সয়ার ইউনিয়নের সয়ার কলেজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আনিছুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.