1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের হামলায় যুবদলের এক কর্মীর হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। একই হামলায় তার একটি পা ভেঙে যায়।
১৫ ফেব্রুয়ারী রোববার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাকন (৩৫) বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, রোববার রাতে কাকন জুনদহ বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আরও শারীরিক জটিলতা দেখা দিলে ১৬ ফেব্রুয়ারি রাতে তাকে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামে পরিচিত, সেখানে পাঠানো হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা আবু আলা মওদুদ বলেন, হঠাৎ কয়েকজন অপরিচিত ব্যক্তি এসে ধারালো অস্ত্র দিয়ে কাকনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে ওঠার সুযোগ পাননি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান।
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আহত কাকন উপজেলা কমিটির গুরুত্বপূর্ণ কর্মী। তাকে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে হামলা করা হয়েছে বলে তারা মনে করছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!