খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা–৩ (পলাশবাড়ী–সাদুল্লাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) নির্বাচন-পরবর্তী সময়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় পলাশবাড়ী উপজেলার দি পলাশবাড়ী ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে তিনি বলেন, “আমি শুধু একটি দলের এমপি হয়ে থাকতে চাই না; পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ২০টি ইউনিয়নের সব মানুষের প্রতিনিধি হতে চাই।” তিনি উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শ প্রত্যাশা করেন।
তিনি আরও জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদক নির্মূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন স্থানীয় সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। নবনির্বাচিত সংসদ সদস্য সেগুলোর জবাব দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.