1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ফুলছড়ির উড়িয়াতে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের বন্যা দুর্গত বিভিন্ন এলাকার মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যা দুর্গত ৪০০ পরিবারের মাঝে সরকারিভাবে বরাদ্দকৃত ত্রাণের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও উড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা আমিরুল ইসলাম, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার, উড়িয়া ইউপি সচিব এস.এম আকতারুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মান্নান, হায়দার আলী প্রমুখ। উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন সরকার বলেন, বন্যা ও নদী ভাঙনে অধিক ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়েছে। তুলনামূলক কম ক্ষতিগ্রস্তদেরও তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সকলকে ত্রাণ দেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!