1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রের গোপন কক্ষে স্মার্টফোন! আইন লঙ্ঘন নাকি প্রশাসনিক ব্যর্থতা? গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থী ভোট দিলেন পলাশবাড়ীতে বাড়ির ছাদ থেকে ২০০ বাঁশের লাঠি উদ্ধার জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের নিরাপত্তা সংক্রান্ত সংবাদ সম্মেলন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৬৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছছে জাতীয় সংসদ নির্বাচন গাইবান্ধা-৩ আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি সম্পন্ন গোবিন্দগঞ্জে ভোটকেন্দ্র নির্বাচনী সরঞ্জাম বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিং

গাইবান্ধায় ৬৭৫ ভোটকেন্দ্রে চলছে ভোটগ্রহণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ৬৭৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটাররা আসছেন। ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকার পর তাদের নির্বিঘ্নে ভোট প্রদান করতে দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ, গাইবান্ধা-২ সদর উপজেলা, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর), গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) এই ৫টি সংসদীয় আসনের ২১ লাখ ৭২ হাজার ৪৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনগুলো বিএনপি-জামায়াত জোটসহ অন্যান্য মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, গাইবান্ধা জেলায় মোট ভোটার সংখ্যা ২১ লাখ ৯০ হাজার ৪’শ জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৫টি আসনে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৩২ জন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত এবং ৮ জন স্বতন্ত্র প্রার্থী।

গাইবান্ধা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন মো. মাসুদুর রহমান মোল্লা জানান, সুষ্ঠু-সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে ১১০০ সেনা সদস্য, ৪০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২ হাজার ৫’শ পুলিশ এবং ১৪টি র‌্যাব টহল টিম রয়েছেন। ভোটকেন্দ্র সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি স্থাপন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!