খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) সংসদীয় আসনের ভোট গ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় এ আসনের ১৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রে মহিলাদের চেয়ে পুরুষ ভোটরের উপস্থিতি ছিল বেশি। গাইবান্ধা-৩ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক সাদুল্লাপুর উপজেলার বৈরাগী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় তাঁর নিজ কেন্দ্রে ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ (অব.) নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.