খবরবাড়ি ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনি আসনে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনিক সবধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের সরঞ্জমাদিসহ অন্যান্য উপকরণ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত ফোর্সসমূহ ভোট কেন্দ্রে পৌঁছছে। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, জনতার দল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও স্বতন্ত্রসহ মোট ১০ প্রার্থী এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু (দাঁড়িপাল্লা) জাতীয়পাটি মনোনীত ইঞ্জিনিয়ার মইনুর রাব্বী চৌধুরী রুমান (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আব্দুল্লাহ আদিল নান্নু (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম আওলাদ হোসাইন (হাতপাখা), গণঅধিকার পরিষদের মো. সুরুজ্জামান সরকার (ট্রাক), জনতার দলের মনজুরুল হক সাচ্ছা (কলম), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মোছাদ্দিকুল ইসলাম (আপেল), স্বতন্ত্র প্রার্থী এএসএম খাদেমুল ইসলাম খুদি (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান বিএসসি (ঢেঁকি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অবাধ-নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলা রিটার্নিং অফিস প্রয়োজনীয় সংখ্যক প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং, পোলিং অফিসার ছাড়াও সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলার দায়িত্ব পালনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স, আনসার ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ মোতায়েনসহ সংশ্লিষ্ট অন্যান্য জনবল নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এছাড়া নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষনিক আইনগত সহায়তা প্রদান ও ম্যাজিষ্ট্রেরিয়াল দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছাড়াও নিয়োজিত সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সমূহে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স নিয়োজিত করার মাধ্যমে নির্বাচনে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোট কেন্দ্রে ভোটগ্রহণের নিমিত্তে উভয় উপজেলার সহকারী রিটার্নিং অফিসারদ্বয় সংশ্লিষ্ট স্ব-স্ব ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্তদের নিকট নির্বাচনের ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জমাদি হন্তান্তর করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ আসনে মোট মোট ১৪৬টি ভোটকেন্দ্র রয়েছে। এরমধ্যে ১৪৬টি ভোটকেন্দ্রের বিপরীতে ১৪৬ জন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ৯শ’ ৫৮ জন ও পোলিং অফিসার ১ হাজার ৯শ’ ১৬ জন দায়িত্ব পালন করবেন।
সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভা এবং উপজেলার ৮টিসহ ১৯ ইউনিয়ন নিয়ে গঠিত ৩১ গাইবান্ধা-৩ সংসদীয় নির্বাচনী আসন। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২ ও মহিলা ২ লাখ ৫৭ হাজার ২৭৪ এবং হিজরা ০৯ জন।
সাদুল্লাপুর উপজেলায় ভোটকেন্দ্র ৭৫টি। এরমধ্যে ৪৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৮৩৬ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৩৪ হাজার ১৪৯ জন ও নারী ১ লাখ ৩৭ হাজার ৬৮১ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। এছাড়া তালিকাভুক্ত পোস্টাল ভোটার রয়েছে।
পলাশবাড়ী উপজেলায় ভোটকেন্দ্র ৭১টি। এরমধ্যে ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৩৮ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ৩১৪ জন ও নারী ১ লাখ ১৮ হাজার ৯২১জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এছাড়া তালিকাভুক্ত পোস্টাল ভোটার রয়েছে।
এ আসনে পরিমাণ সংখ্যক ম্যাজিজট্রেষ্ট, সেনাবাহিনী, বিজিপি, র্যাব, পুলিশ সদস্য ও আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে সূত্রগুলো জানায়।
Leave a Reply
You must be logged in to post a comment.