1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর প্রধান উপদেষ্টার চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা নির্বাচন সামনে রেখে পলাশবাড়ীতে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী নজরুল ইসলাম সেনাবাহিনীর প্যারা কমান্ড মহড়ায় মুখর লালমনিরহাট, জনমনে স্বস্তি, সহিংসতা মোকাবিলায় কঠোর বার্তা গাইবান্ধা-৩ আসনের সিপিবি প্রার্থীর প্রচারনায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাইবান্ধা-৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনি গণমিছিল গাইবান্ধা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডা. সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী শো-ডাউন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাইবান্ধা-৩ আসনে বিএনপি প্রার্থীর ধানের শীষের পক্ষে পলাশবাড়ীর হোসেনপুরে বিশাল নির্বাচনী শো-ডাউন গাইবান্ধা-২ (সদর) আসনে জাপার প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী মিছিল

চোখে আশা, কন্ঠে প্রত্যয় নিয়ে তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের শেষ জনসভা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বুলবুল হোসেন, তারাগঞ্জ, রংপুরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয় তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভায় হাজারো মানুষের ঢল নামে।

দুপুরের পর থেকেই জনসভাস্থল ও আশপাশের সড়ক, বাজার, মাঠ ও ফাঁকা জায়গাগুলোতে মানুষের ভিড় জমতে থাকে। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। জনসভা শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জনসভায় রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র থেকে বঞ্চিত ছিল। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার কারণে জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারেনি। ভোট চুরির সংস্কৃতি চালু করে জনগণের সঙ্গে নির্মম প্রতারণা করা হয়েছিলো।

তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনের ফলে দেশের অর্থনীতি বিপর্যস্ত, দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিলো এবং প্রশাসন দলীয়করণ করা হয়েছিলো এতে মানুষের মৌলিক অধিকার চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতার জন্য রাজনীতি করে না বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমাদের সংগ্রাম। জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে সংসদে গিয়ে আমরা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দেব।

উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের অঙ্গীকার
তিনি জানান, নির্বাচিত হলে বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া নারী উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারের অঙ্গীকার করেন জামায়াত প্রার্থী।

তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে এস এম আলমগীর হোসেন বলেন, আজকের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করে দিয়েছে তারাগঞ্জ ও বদরগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে। দীর্ঘদিনের জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, এই গণজোয়ার ইনশাআল্লাহ ভোটের দিন ব্যালট বিপ্লবে রূপ নেবে।

বক্তারা বলেন, জামায়াতে ইসলাম দেশব্যাপী গণসংযোগ ও জনসভা কর্মসূচির মাধ্যমে জনগণের দ্বারে দ্বারে গিয়ে ন্যায্য অধিকার ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের বার্তা পৌঁছে দিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই নির্বাচন হবে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণরায়ের প্রতিফলন এবং জনগণ ইনসাফের পক্ষেই রায় দেবে, ইনশাআল্লাহ।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!