1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

পদ্মার তীরে নতুন ক্রিকেট স্টেডিয়াম!

  • আপডেট হয়েছে : বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

 

চলছে পুরোদমে স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের কাজ। এই মুহূর্তে সরকার পরিকল্পনা করছে পদ্মা নদীর তীর ঘেঁষে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের।

সেই পরিকল্পনার অংশ হিসেবে গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ও বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল পাটুরিয়া ফেরি ঘাটের নিকটস্থ ধুতরাবাড়ি পরিদর্শন করে।

ধুতরাবাড়ি মানিকগঞ্জ জেলার অন্তর্গত শিবালয় উপজেলায় অবস্থিত এবং এটির খুব কাছ দিয়েই বয়ে চলেছে পদ্মা নদী।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ জেলার একজন সংসদ সদস্য। ধুতরাবাড়ি পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন যে পদ্মা নদীর তীরে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।

‘এ কারণেই পাটুরিয়া ফেরি ঘাটেড় নিকটস্থ জায়গাটিকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ফেরি ঘাটটি বাদে এই এলাকার প্রকৃতি বেশ মনোরম। এখানে যদি স্টেডিয়াম গড়ে তোলা যায়, তবে তা এই অঞ্চলের পর্যটন শিল্পেও একটি বড় ভূমিকা রাখবে,’ বলেন দুর্জয়।

জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন, ‘স্টেডিয়াম নির্মাণের জন্য আমাদের ২৫ একর জমি প্রয়োজন। এখানে সেই পরিমাণ জমি আছে। বুয়েটের প্রতিনিধিরা ইতিবাচক রিপোর্ট দিলে আমরা পরবর্তী কাজে হাত দেব। স্টেডিয়াম নির্মাণের কাজ এই সরকারের শাসনামলের মধ্যেই শুরু হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!